ACS BANGLA | এ সি এস বাংলা Class 8 1st Unit Test 2026 Question Paper | Class 8 Model Question & Suggestion PDF

Class 8 1st Unit Test 2026 Question Paper | Class 8 Model Question & Suggestion PDF

0

Class 8 1st Unit Test 2026 Question Paper | Class 8 Model Question & Suggestion PDF



Download Class 8 1st Unit Test 2026 Question Paper, Suggestion & Important Questions for all subjects. বাংলা, English, Math, Science complete preparation guide available here.


A. সঠিক উত্তরটি বেছে নাও

1. ভূঅভ্যন্তরে 1°C তাপমাত্রা বাড়ে কত গভীরে?

(a) 33 মি (b) 30 মি (c) 22 মি (d) 20 মি


2. পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায়—

(a) 400 কোটি বছর আগে

(b) 460 কোটি বছর আগে

(c) 640 কোটি বছর আগে

(d) 406 কোটি বছর আগে


3. কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা প্রায়—

(a) 4000°C  

(b) 5000°C  

(c) 6000°C  

(d) 2500°C


4. ‘মহীসত্ত্বরণ তত্ত্ব’ প্রবর্তন করেন—

(a) পিঁচো  

(b) উইলসন  

(c) ওয়েগনার  

(d) পার্কার


5. মায়ানমারের রাজধানীর নাম—

(a) নেপাইদাউ  

(b) বেজিং  

(c) কাকাবোরাজি  

(d) পেড্রোতালাগালা


6. ‘দারুচিনির দ্বীপ’ বলা হয়—

(a) ভুটানকে  

(b) পাকিস্তানকে  

(c) শ্রীলঙ্কাকে  

(d) নেপালকে


B. বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলাও

বামস্তম্ভ

(i) ফুন্টশোলিং

(ii) পেড্রোতালাগালা

(iii) কনরাড

(iv) মোহ


ডানস্তম্ভ

(a) শ্রীলঙ্কা

(b) সিয়াল-সিমা

(c) স্কেল

(d) ভুটান


উত্তর:-

(i) ফুন্টশোলিং → (d) ভুটান

(ii) পেড্রোতালাগালা → (a) শ্রীলঙ্কা

(iii) কনরাড → (c) স্কেল

(iv) মোহ → (b) সিয়াল-সিমা


C. সংক্ষিপ্ত উত্তর

1. ক্যারেজ প্রথা কী?

উত্তর: ক্যারেজ প্রথা হল এমন একটি ব্যবস্থা যেখানে একটি দেশ অন্য দেশের পণ্য পরিবহনের জন্য নিজ দেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়।


2. নেপাল ভারতকে কী কী রপ্তানি করে?

উত্তর: নেপাল ভারতকে কাঠ, ভেষজ উদ্ভিদ, কার্পেট, চা এবং জলবিদ্যুৎ রপ্তানি করে।


3. SAARC সংস্থার মধ্যে কোন কোন দেশ রয়েছে?

উত্তর: ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান।


D. রচনামূলক (সংক্ষিপ্ত)

1. অভিসারী পাত সীমানাকে কেন ‘বিনাশকারী’ পাত সীমানা বলা হয়?

উত্তর: অভিসারী সীমানায় দুটি পাত মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় এবং একটি পাত অন্যটির নিচে ঢুকে যায়। ফলে পুরনো ভূত্বক ধ্বংস হয়, তাই একে ‘বিনাশকারী পাত সীমানা’ বলা হয়।


2. ভূমিকম্পের তরঙ্গ গুলি আলোচনা করো।

উত্তর: ভূমিকম্পে তিন ধরনের তরঙ্গ সৃষ্টি হয়—

P তরঙ্গ (প্রাথমিক)

S তরঙ্গ (দ্বিতীয়িক)

L তরঙ্গ (পৃষ্ঠ তরঙ্গ)


3. ভূমিকম্পের বিপর্যয় ব্যবস্থাপনার কিভাবে করা হয়?

উত্তর: আগাম সতর্কতা ব্যবস্থা

নিরাপদ আশ্রয়স্থল

উদ্ধার ও ত্রাণ ব্যবস্থা

জনগণের সচেতনতা বৃদ্ধি


E . প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও।

1. আগ্নেয় শিলার সংজ্ঞা দাও ও উৎপত্তি অনুসারে শিলার উদাহরণসহ শ্রেণীবিভাগ কর। 

আগ্নেয় শিলার সংজ্ঞা:

পৃথিবীর অভ্যন্তরের গলিত পদার্থ অর্থাৎ ম্যাগমা বা ভূ-পৃষ্ঠে নির্গত লাভা ঠান্ডা হয়ে জমাট বাঁধলে যে শিলার সৃষ্টি হয়, তাকে আগ্নেয় শিলা বলা হয়।


🔷 উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণিবিভাগ:

উৎপত্তিস্থল অনুযায়ী আগ্নেয় শিলা প্রধানত দুই প্রকার—

১. অন্তঃস্ফুটিত আগ্নেয় শিলা 

যে শিলা পৃথিবীর অভ্যন্তরে ম্যাগমা ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বাঁধে, তাকে অন্তঃস্ফুটিত আগ্নেয় শিলা বলে।

এ ধরনের শিলায় স্ফটিক বড় ও স্পষ্ট হয়।

উদাহরণ: গ্রানাইট


২. বহিঃস্ফুটিত আগ্নেয় শিলা 

যে শিলা ভূ-পৃষ্ঠে নির্গত লাভা দ্রুত ঠান্ডা হয়ে জমাট বাঁধে, তাকে বহিঃস্ফুটিত আগ্নেয় শিলা বলে।

এ ধরনের শিলায় স্ফটিক ছোট হয় বা প্রায় দেখা যায় না।

উদাহরণ: ব্যাসল্ট


🔶 উপসংহার:

আগ্নেয় শিলা পৃথিবীর প্রাচীনতম শিলা এবং অন্যান্য শিলার উৎপত্তির মূল ভিত্তি হিসেবে বিবেচিত।


2. পাললিক ও রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য নিরূপণ কর।

পাললিক শিলা

স্তরে স্তরে গঠিত

জীবাশ্ম থাকে

নরম

রূপান্তরিত শিলা

তাপ ও চাপে পরিবর্তিত

জীবাশ্ম থাকে না

কঠিন


3. পৃথিবীর কেন্দ্রমন্ডল সম্পর্কে আলোচনা কর।

পৃথিবীর সবচেয়ে ভেতরের স্তর হল কেন্দ্রমণ্ডল। এটি প্রধানত লোহা ও নিকেল দিয়ে গঠিত।

তাপমাত্রা প্রায় 6000°C এবং এটি দুই ভাগে বিভক্ত—

বহিঃকেন্দ্র

অন্তঃকেন্দ্র


Class 8 1st Unit Test 2026

Class 8 Unit Test Question Paper

Class 8 Suggestion 2026

Class 8 Bengali Question Paper

Class 8 English Suggestion

Class 8 Math Question 2026

Class 8 Science Suggestion

Class 8 Model Question Paper

Class 8 Exam Preparation 2026

WB Class 8 Unit Test



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla

🔍 সাজেশন, প্রশ্ন বা নোট খুঁজতে এখানে সার্চ করুন:

👉 উদাহরণ: "Class 10 Geography Suggestion 2026", "Class 11 EVS Notes", "2025 Madhyamik Question Paper"