Class 5 Math Important Questions 2026 | পঞ্চম শ্রেণীর গণিত গুরুত্বপূর্ণ প্রশ্ন
পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই পোস্টটি তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন অধ্যায় থেকে বাছাই করা সংক্ষিপ্ত অঙ্ক, লসাগু-গসাগু, স্থানীয় মান, সময় ও সংখ্যা গঠন, এবং শব্দ সমস্যা (Word Problems) দেওয়া হয়েছে।
এই প্রশ্নগুলো ছাত্রছাত্রীদের অনুশীলনের জন্য খুবই উপযোগী এবং পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রিভিশন করতে সাহায্য করবে। যারা Class 5 Math Exam-এর জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা এই প্রশ্নগুলো সমাধান করে নিজেদের প্রস্তুতি আরও শক্ত করতে পারবে।
১। যে-কোনো ছটি প্রশ্নের উত্তর দাও:
১.১ দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত?
১.২ ০, ৮, ৩, ২, ১ অঙ্কগুলি দিয়ে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো।
১.৩ ৯৮৫৩ সংখ্যায় ৫-এর স্থানীয় মান কত?
১.৪ ৪২০ মিনিটে কত ঘণ্টা?
১.৫ ৮২৭ সংখ্যাটিতে ৮-এর স্থানীয় মান কত?
২। যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:
২.১) পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়ো?
২.২) ৭৪২৭৬ দিনে কত বছর, কত মাস ও কত দিন?
২.৩) ৪ ও ৬-এর তিনটি সাধারণ গুণিতক লেখো।
২.৪) ৫২০৮ দিনকে মাস ও দিনে প্রকাশ করো।
২.৫) দুটি সংখ্যার গসাগু ৫ ও লসাগু ৬০। একটি সংখ্যা ১৫ হলে, অপর সংখ্যাটি কত?
২.৬) জোড় মৌলিক সংখ্যাটি লেখো।
২.৭) তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত?
২.৮) একটি আয়তঘনের তলসংখ্যা কটি?
২.৯) ৮, ০, ১, ৭ সংখ্যাগুলি দ্বারা বৃহত্তম সংখ্যাটি গঠন করো।
৩। যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
৩.১ একটি শরৎ রচনাবলির মূল্য ৪২৫ টাকা। রবীনবাবু ঠিক করেছেন ১২২ জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলি দেবেন। তিনি মোট কত টাকা খরচ করবেন?
৩.২ অমলবাবুর বছরে আয় ৭২২৫০ টাকা। মাসিক খরচ ৪২৩৫ টাকা। তাঁর বছরে সঞ্চয় কত?
৩.৩ তিনটি ঘণ্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড ও ২৫ সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে ঘণ্টাগুলো আবার একসঙ্গে বাজবে?
৩.৪ তোমার কাছে ১৪টি গোটা আপেল ও ২১টি গোটা কমলালেবু আছে। সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে?

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆