Class 5 EVS Important Questions 2026 | পঞ্চম শ্রেণীর পরিবেশ / বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন
পঞ্ম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই পোস্টটি তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন অধ্যায় থেকে বাছাই করা সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ এবং বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) দেওয়া হয়েছে, যা ছাত্রছাত্রীদের অনুশীলনের জন্য খুবই উপকারী।
এই প্রশ্নগুলো পড়লে ছাত্রছাত্রীরা সহজে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রিভিশন করতে পারবে এবং পরীক্ষার আগে নিজেদের প্রস্তুতি আরও ভালোভাবে যাচাই করতে পারবে। তাই Class 5 EVS Exam-এর প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো নিয়মিত অনুশীলন করা খুবই সহায়ক হবে।
১। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:
১.১ অস্থিসন্ধি কাকে বলে?
১.২ আমাদের হাতের পাঁচটি আঙুলে মোট কয়টি হাড় আছে?
১.৩ মাটির একটি সজীব উপাদানের নাম লেখো।
১.৪ পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয়?
১.৫ কোন খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়?
২। শূন্যস্থান পূরণ করো:
২.১ মানবদেহের সবচেয়ে বড়ো অস্থির নাম __________________।
২.২ __________________ এর জন্য মানুষের ত্বকের রং কালো হয়।
২.৩ দুধে __________________ দিলে ছানা কেটে যায়।
২.৪ __________________ যন্ত্রের সাহায্যে আমরা হৃদপিণ্ডের স্পন্দন শুনতে পাই।
২.৫ __________________ চিকিৎসা যক্ষা রোগের জন্য করা হয়।
৩। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পন্ন করো:
৩.১ জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম –
(ক) কুকুর
(খ) সাপ
(গ) মাছ
(ঘ) শামুক
৩.২ যে প্রাণীটিকে ধরা বেআইনি, সেটি হল –
(ক) বনবিড়াল
(খ) ভাম
(গ) কচ্ছপ
(ঘ) গন্ধগোকুল
৩.৩ রসিক বিল অবস্থিত –
(ক) হাওড়া
(খ) পুরুলিয়া
(গ) কোচবিহার
(ঘ) নদিয়া
৩.৪ ত্বকে রোদ লাগলে কোন্ ভিটামিন তৈরি হয় –
(ক) A
(খ) D
(গ) C
(ঘ) K
৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও:
৪.১ ফুসফুসে যক্ষ্মা রোগ হলে কী কী লক্ষণ দেখা যায়?
৪.২ বাড়িতে কীভাবে ওআরএস (ORS) তৈরি করবে?
৪.৩ চিংড়িকে কোন কোন বৈশিষ্ট্যের মাধ্যমে মাছের থেকে আলাদা করা যায়?

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆