Fact Check: ফের নোটবন্দি? ৩০ জুনের পর কি বাতিল হয়ে যাচ্ছে পুরনো ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোট? সামনে এল আসল সত্য
নয়া দিল্লি: সোশ্যাল মিডিয়ায় ফের ছড়িয়ে পড়েছে পুরনো নোট নিয়ে বড়সড় বিভ্রান্তি। দাবি করা হচ্ছে, ২০২৬ সালের ৩০ জুনের পর থেকে ২০০৫ সালের আগের মহাত্মা গান্ধী সিরিজের ₹১০, ₹২০, ₹৫০ ও ₹১০০ টাকার নোট আর কোনো ব্যাঙ্কে নেওয়া হবে না। এই খবর ছড়াতেই সাধারণ মানুষের মধ্যে নতুন করে নোটবন্দির আতঙ্ক তৈরি হয়েছে।
তবে এই দাবি সম্পূর্ণ ভুয়ো বলে স্পষ্ট জানিয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। ব্যাঙ্ক তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই বার্তার কোনও সত্যতা নেই। গ্রাহকদের বিভ্রান্তিকর পোস্টে বিশ্বাস না করার এবং শুধুমাত্র সরকারি বা অফিসিয়াল সূত্রের তথ্যের উপর ভরসা করার অনুরোধ করা হয়েছে।
RBI-এর নিয়ম কী বলছে?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) আগেই জানিয়েছিল, ২০০৫ সালের আগের মহাত্মা গান্ধী সিরিজের নোট এখনও বৈধ (Legal Tender)। চাইলে গ্রাহকরা ব্যাঙ্কে গিয়ে এই নোট বদলে নিতে পারেন, কিন্তু এগুলি বাতিল বা অচল ঘোষণা করা হয়নি।
RBI নতুন নোটে উন্নত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করলেও, তার অর্থ এই নয় যে পুরনো নোট ব্যবহার করা যাবে না।
আসল সত্য কী?
✔️ ৩০ জুনের পর পুরনো ₹১০, ₹২০, ₹৫০ ও ₹১০০ টাকার নোট বাতিল হচ্ছে না।
✔️ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এমন কোনও নির্দেশ দেয়নি।
✔️ RBI-ও পুরনো নোট প্রত্যাহারের কোনও নতুন বিজ্ঞপ্তি জারি করেনি।
সুতরাং, ৩০ জুনের পর পুরনো ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোট বাতিল হয়ে যাবে—এই দাবি সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন। কোনও গুজবে কান না দিয়ে শুধুমাত্র RBI ও সংশ্লিষ্ট ব্যাঙ্কের অফিসিয়াল বিজ্ঞপ্তির উপরই ভরসা করুন।
NEWS ACS বাংলা

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆