ACS BANGLA | এ সি এস বাংলা Class 10 First Unit Test History Suggestion 2026/Class 10 Itihas 1st Unit Test Question Paper

Class 10 First Unit Test History Suggestion 2026/Class 10 Itihas 1st Unit Test Question Paper

0

 Class 10 First Unit Test History Suggestion 2026/Class 10 Itihas 1st Unit Test Question Paper





১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো

১.১ ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৭৯২ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে

উত্তর: (ক) ১৭৯২ খ্রিস্টাব্দে

১.২ ‘একাত্তরের ডায়েরি’ কী ধরনের গ্রন্থ?
(ক) জীবনস্মৃতিমূলক
(খ) স্মৃতিকথামূলক
(গ) আত্মজীবনীমূলক
(ঘ) পৌরাণিক

উত্তর: (খ) স্মৃতিকথামূলক

১.৩ ‘নববিধান’ প্রতিষ্ঠা করেন—
(ক) দয়ানন্দ সরস্বতী
(খ) কেশবচন্দ্র সেন
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তর: (খ) কেশবচন্দ্র সেন

১.৪ পটলডাঙা অ্যাকাডেমির বর্তমান নাম—
(ক) হেয়ার স্কুল
(খ) বেথুন স্কুল
(গ) হিন্দু স্কুল
(ঘ) সংস্কৃত স্কুল

উত্তর: (ক) হেয়ার স্কুল

১.৫ ‘নীলদর্পণ’ নাটকটি ছাপা হয়েছিল—
(ক) নদিয়াতে
(খ) শ্রীরামপুরে
(গ) কলকাতায়
(ঘ) ঢাকায়

উত্তর: ঢাকায়

১.৬ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন—
(ক) ডা. এম. জে. ব্রামলি
(খ) ডা. এইচ. এইচ. গুডিভ
(গ) ডা. এন. ওয়ালিশ
(ঘ) ডা. জে. গ্রান্ট

উত্তর: (ক) ডা. এম. জে. ব্রামলি

১.৭ সুই মুতা নেতৃত্ব দিয়েছিলেন—
(ক) চুয়াড় বিদ্রোহে
(খ) কোল বিদ্রোহে
(গ) সাঁওতাল বিদ্রোহে
(ঘ) মুন্ডা বিদ্রোহে

উত্তর: কোল বিদ্রোহ

১.৮ ‘হুল’ শব্দটির অর্থ হল—
(ক) ঈশ্বর
(খ) স্বাধীনতা
(গ) অস্ত্র
(ঘ) বিদ্রোহ

উত্তর: (ঘ) বিদ্রোহ

১.৯ ‘খুৎকাঠি প্রথা’ প্রচলিত ছিল যে সমাজে—
(ক) সাঁওতাল
(খ) ভিল
(গ) মুন্ডা
(ঘ) কোল

উত্তর: (গ) মুন্ডা

১.১০ নীল কমিশন গঠিত হয়—
(ক) জে. পি. গ্রান্টের উদ্যোগে
(খ) রিপনের উদ্যোগে
(গ) ডাফের উদ্যোগে
(ঘ) লিটনের উদ্যোগে

উত্তর: (ক) জে. পি. গ্রান্টের উদ্যোগে

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও

২.১ একটি বাক্যে উত্তর দাও

২.১.১ ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ

২.১.২ ‘ওরিয়েন্টাল সেমিনারি’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ‘ওরিয়েন্টাল সেমিনারি’ প্রতিষ্ঠা করেন গৌরমোহন আঢ্য

২.২ ঠিক বা ভুল নির্ণয় করো

২.২.১ পাগলপন্থী আন্দোলন শুরু হয়েছিল ময়মনসিংহে।
উত্তর: ঠিক।

২.২.২ ‘নদীয়া কাহিনী’ গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত।
উত্তর: ভুল।

২.৩ বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো

২.৩.১ বিবৃতি: রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন।

ব্যাখ্যা ১: ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য।
ব্যাখ্যা ২: সতীদাহ প্রথা বন্ধ করার জন্য।
ব্যাখ্যা ৩: ব্রাহ্মসমাজের ভাঙন রোধ করার জন্য।

উত্তর: ব্যাখ্যা ১ সঠিক।

২.৩.২ বিবৃতি: উপনিবেশিক আমলে অনেকগুলি উপজাতি বিদ্রোহ হয়েছিল।

ব্যাখ্যা ১: উপজাতি সম্প্রদায়ের মানুষরা বিদ্রোহ করতে ভালোবাসত।
ব্যাখ্যা ২: উপজাতি সম্প্রদায়ের মানুষদের তিরধনুক ছিল।
ব্যাখ্যা ৩: উপজাতি সম্প্রদায়ের মানুষরা ঔপনিবেশিক অরণ্য আইনে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

উত্তর: ব্যাখ্যা ৩ সঠিক।

৩। দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও

৩.১ ‘মেকলে মিনিট’ কী?
উত্তর: ১৮৩৫ খ্রিস্টাব্দে টমাস বাবিংটন মেকলে ভারতের শিক্ষানীতি সম্পর্কে একটি প্রস্তাব পেশ করেন, যা ‘মেকলে মিনিট’ নামে পরিচিত। এতে ইংরেজি ভাষায় পাশ্চাত্য শিক্ষা প্রচলনের ওপর জোর দেওয়া হয়েছিল।

৩.২ ডিরোজিও বিখ্যাত কেন?
উত্তর: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও হিন্দু কলেজের শিক্ষক ছিলেন। তিনি ছাত্রদের মধ্যে যুক্তিবাদ, স্বাধীন চিন্তা ও আধুনিক ভাবধারা প্রচার করেছিলেন। তাঁর নেতৃত্বে ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর সৃষ্টি হয়।

৩.৩ কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: কোল বিদ্রোহ ১৮৩১-৩২ সালে ছোটনাগপুর অঞ্চলে সংঘটিত হয়। এই বিদ্রোহের নেতৃত্ব দেন বুধু ভগত। উপজাতিরা জমিদার ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।

৩.৪ ‘সরকারি নথিপত্র’ বলতে কী বোঝো?
উত্তর: সরকারি দপ্তর দ্বারা সংরক্ষিত চিঠি, রিপোর্ট, দলিল, আইন ইত্যাদিকে সরকারি নথিপত্র বলা হয়। এগুলি ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান।

৩.৫ ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী ছিল?
উত্তর: নেতৃত্বের দুর্বলতা এবং সংগঠনের অভাব ফরাজি আন্দোলনের ব্যর্থতার অন্যতম কারণ ছিল। এছাড়া ব্রিটিশ সরকারের দমননীতিও এই আন্দোলনকে দুর্বল করে দেয়।

৪। সাত বা আটটি বাক্যে উত্তর দাও

৪.১ ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল?
উত্তর: ঔপনিবেশিক সরকার মূলত বনসম্পদের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য অরণ্য আইন প্রণয়ন করেছিল। বন থেকে কাঠ সংগ্রহ করে রেললাইন, জাহাজ নির্মাণ ও অন্যান্য কাজে ব্যবহার করা ছিল তাদের উদ্দেশ্য। এই আইনের মাধ্যমে বনাঞ্চলকে সংরক্ষিত বন ঘোষণা করা হয়। ফলে স্থানীয় উপজাতিরা বন থেকে কাঠ, ফল বা অন্যান্য সম্পদ সংগ্রহের অধিকার হারায়। তাদের চাষাবাদ ও পশুচারণেও বাধা সৃষ্টি হয়। এর ফলে উপজাতি জনগোষ্ঠীর জীবিকা বিপন্ন হয়ে পড়ে এবং বিভিন্ন বিদ্রোহের সৃষ্টি হয়।

৪.২ প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের বিবরণ দাও।
উত্তর: উনবিংশ শতকে ভারতে শিক্ষা প্রসারের ক্ষেত্রে প্রাচ্যপন্থী ও পাশ্চাত্যপন্থীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। প্রাচ্যপন্থীরা সংস্কৃত, আরবি ও ফারসি ভাষায় প্রাচীন শিক্ষার প্রসারকে সমর্থন করতেন। অন্যদিকে পাশ্চাত্যপন্থীরা ইংরেজি ভাষায় আধুনিক বিজ্ঞান ও পাশ্চাত্য জ্ঞানের শিক্ষা প্রচলনের পক্ষে ছিলেন। এই দ্বন্দ্বের অবসান ঘটে ১৮৩৫ সালে মেকলের শিক্ষানীতির মাধ্যমে। তখন ইংরেজি ভাষায় পাশ্চাত্য শিক্ষার প্রসার শুরু হয়।

৪.৩ ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। কারণ এগুলিতে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও সমকালীন সমাজের বিবরণ পাওয়া যায়। এতে সেই সময়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। যদিও এগুলিতে ব্যক্তিগত মতামত থাকতে পারে, তবুও ইতিহাস রচনায় এগুলি মূল্যবান উৎস হিসেবে বিবেচিত হয়।

৫। পনেরো বা ষোলোটি বাক্যে উত্তর দাও

৫.২ সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কীভাবে? এই বিদ্রোহের ফলাফল আলোচনা করো।

উত্তর:
সাঁওতাল বিদ্রোহ ১৮৫৫ খ্রিস্টাব্দে শুরু হয়। এই বিদ্রোহের নেতৃত্ব দেন সিধু, কানু, চাঁদ ও ভৈরব মুর্মু। ব্রিটিশ শাসন, জমিদার ও মহাজনদের অত্যাচারে সাঁওতালরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছিল। মহাজনদের সুদের ফাঁদে পড়ে তারা জমি হারাচ্ছিল। এছাড়া পুলিশ ও প্রশাসনের অত্যাচারও তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল।

এই অবস্থার বিরুদ্ধে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে, যাকে তারা ‘হুল’ নামে অভিহিত করেছিল। বিদ্রোহীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় এবং বিভিন্ন সরকারি দপ্তর ও জমিদারদের ওপর আক্রমণ চালায়। প্রথমে ব্রিটিশ সরকার বিদ্রোহ দমন করতে ব্যর্থ হয়। পরে শক্তিশালী সেনাবাহিনী পাঠিয়ে বিদ্রোহ দমন করা হয়।

এই বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার সাঁওতালদের সমস্যা উপলব্ধি করতে বাধ্য হয়। পরবর্তীতে সাঁওতালদের জন্য পৃথক প্রশাসনিক এলাকা ‘সাঁওতাল পরগনা’ গঠন করা হয়। এই বিদ্রোহ ভারতীয় কৃষক ও উপজাতি আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।





Class 10 First Unit Test History Suggestion 2026/Class 10 Itihas 1st Unit Test Question Paper @EnjoyExam  


class 10 history 1st unit test suggestion 2026
#class_10_1st_summative_history_suggestion
#class_10_history_suggestion
class 10 history suggestion 2026
class 10 bengali 1st unit test suggestion 20...
dadar classroom
history suggestion 2026 class 10
class 10 history 1st unit test 2026
class 10 geography 1st unit test 2026
class 10 history 1st unit test suggestion
class 10 history 1st unit test suggestion 2026
class 10 history chapter 1 question answer
class 10 history first unit test suggestion
class 10 history suggestion 2026
class 10 itihas
class 10 1st unit test 2026 history
class 10 bengali 1st unit test 2026
class 10 history question
#class_10_history_1st_unit_test_suggestion
class 10 history 1st unit test suggestion 2026
class 10 history suggestion
class 10 history chapter 1
dadar classroom
class 10 history
class 10 itihas suggestion
history class 10 1st unit test
history class 10 chapter 2
class 10 english 1st unit test 2026
class 10 itihas question
#class_10_history_chapter2 
class x history 1st unit test 2026
class 10 history 1st summative test
#class_itihas_question_paper
class 10 history suggestion 1st unit test 2026
history suggestion 2026 class 9
#class_10_1st_unit_test_2026_history
class 10 first unit test history
#dadarclassroom 
class 10 history chapter 3 question answer
#class_10_itihas_question
class 10 first unit test history suggestion
class 10 math 1st unit test 2026
history class 10
#1st_summative 
history suggestion class 10
itihaas suggestion
ক্লাস 10 এর ইতিহাস প্রশ্ন উত্তর 2026
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla

🔍 সাজেশন, প্রশ্ন বা নোট খুঁজতে এখানে সার্চ করুন:

👉 উদাহরণ: "Class 10 Geography Suggestion 2026", "Class 11 EVS Notes", "2025 Madhyamik Question Paper"