ACS BANGLA | এ সি এস বাংলা Yuva Sathi Payment: যুবসাথীর ১৫০০ টাকা ঢুকতে শুরু করেছে? কাদের টাকা আগে ঢুকছে? দেরি হচ্ছে কাদের?

Yuva Sathi Payment: যুবসাথীর ১৫০০ টাকা ঢুকতে শুরু করেছে? কাদের টাকা আগে ঢুকছে? দেরি হচ্ছে কাদের?

0



Yuva Sathi Payment: যুবসাথীর ১৫০০ টাকা ঢুকতে শুরু করেছে? কাদের টাকা আগে ঢুকছে? দেরি হচ্ছে কাদের?


Yuba Sathi Payment Received: বর্তমানে এই প্রকল্পের অধীনে নতুন করে কোনো ফর্ম জমা নেওয়া হচ্ছে না। তাই যারা ইতিমধ্যেই ফর্ম পূরণ করেছেন, তারাই কেবল এই অনুদান পাচ্ছেন






শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে


কলকাতা: রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা এখন সময়ের অপেক্ষা। এই আবহে বাংলার যুবসাথী প্রকল্প চালুর দিন আরও এগিয়ে এনেছে রাজ্য সরকার। শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। এর পাশাপাশি বর্তমানে এই প্রকল্পের অধীনে নতুন করে কোনো ফর্ম জমা নেওয়া হচ্ছে না। তাই যারা ইতিমধ্যেই ফর্ম পূরণ করেছেন, তারাই কেবল এই অনুদান পাচ্ছেন এবং পোর্টালের সুবিধা নিতে পারবেন।


যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে। যারা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আবেদন করেছিলেন, তাদের তথ্য আগে থেকেই পোর্টালে মজুত রয়েছে। ফলে তাদের ভেরিফিকেশন দ্রুত সম্পন্ন হচ্ছে এবং তারাই প্রথম কিস্তির টাকা আগে পাচ্ছেন। তবে চিন্তার কিছু নেই, সূত্রের খবর, যারা বিভিন্ন ক্যাম্পে গিয়ে অফলাইনে কাগজের ফর্ম জমা দিয়েছেন, তাদের তথ্যগুলিকে ডাটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে কম্পিউটারে তুলতে হচ্ছে। বিপুল সংখ্যক ফর্ম ম্যানুয়ালি এন্ট্রি করতে স্বাভাবিকভাবেই একটু বেশি সময় লাগছে।        


পর্যায়ক্রমে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে এমনটাই খবর।                   


তবে, যাচাইকরণ প্রক্রিয়ার সময় কিছু নির্দিষ্ট কারণে আবেদনকারীদের ফর্ম বাতিল বা সাময়িকভাবে পেন্ডিং রাখা হতে পারে। যেমন, নিয়ম অনুযায়ী বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। বয়স সামান্য কম বা বেশি হলেও সিস্টেমে সেটি গ্রহণ করা হবে না। যদি কোনো ব্যক্তি আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তবে তিনি এই নতুন প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না। কিংবা পরিচয়পত্রের ত্রুটি থাকলেও ভেরিফিকেশনে বিলম্ব হতে পারে।                            


অফলাইন বা অনলাইনে ফর্ম জমা দেওয়ার পর স্টেটাস চেক করার কোনো অপশন ছিল না। সেই সমস্যার সমাধান করতেই যুবসাথী পোর্টালে একটি নতুন ট্র্যাকিং অপশন যুক্ত করা হয়েছে। বর্তমানে পোর্টালটি আপডেট হওয়ার কারণে আধার নম্বর দিয়ে তথ্য খুঁজতে গেলে একটি বার্তা ভেসে উঠছে, যেখানে লেখা থাকছে কয়েকদিন পর চেষ্টা করুন। অর্থাৎ, সিস্টেমটি পুরোপুরি কার্যকরী হতে আরও কিছুটা সময় লাগবে।                                         

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla

🔍 সাজেশন, প্রশ্ন বা নোট খুঁজতে এখানে সার্চ করুন:

👉 উদাহরণ: "Class 10 Geography Suggestion 2026", "Class 11 EVS Notes", "2025 Madhyamik Question Paper"